বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ অক্টোবর ৷। ফের যান দুর্ঘটনায় আহত তিন ব্যক্তি। ঘটনা বীরচন্দ্র নগর বাজার সংলগ্ন এলাকায় । জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা জৈন ভিক্টর রিয়াং (৫৯) নিজ গাড়ী করে উদয়পুর থেকে বাড়ীর উদ্দ্যেশ্যে আসছিলো। এরমধ্যে বীরচন্দ্র নগর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি ছড়ার মধ্যে পরে যায়। ফলে গাড়ী চালক জৈন ভিক্টর রিয়াং ও গাড়ীতে থাকা অপর দু’জন আহত হয়। আহতের মধ্যে গাড়ী চালক ও অপর একজনের অবস্থা গুরতর হওয়াতে দু’জনকে গোমতী জেলা হাসপাতালে স্থানন্তিরত করা হয়। অপর একজনের চিকিৎসা চলছে বীরচনন্দ্র নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা যায়, গাড়ীটি দ্রুত গতিতে ছিলো। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। জৈন ভিক্টর রিয়াং পেশায় শিক্ষক বলে জানা যায়।ফের পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রন হারিয়ে ছড়ার জলে গাড়ি, আহত তিন
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ অক্টোবর ৷। ফের যান দুর্ঘটনায় আহত তিন ব্যক্তি। ঘটনা বীরচন্দ্র নগর বাজার সংলগ্ন এলাকায় । জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা জৈন ভিক্টর রিয়াং (৫৯) নিজ গাড়ী করে উদয়পুর থেকে বাড়ীর উদ্দ্যেশ্যে আসছিলো। এরমধ্যে বীরচন্দ্র নগর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি ছড়ার মধ্যে পরে যায়। ফলে গাড়ী চালক জৈন ভিক্টর রিয়াং ও গাড়ীতে থাকা অপর দু’জন আহত হয়। আহতের মধ্যে গাড়ী চালক ও অপর একজনের অবস্থা গুরতর হওয়াতে দু’জনকে গোমতী জেলা হাসপাতালে স্থানন্তিরত করা হয়। অপর একজনের চিকিৎসা চলছে বীরচনন্দ্র নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা যায়, গাড়ীটি দ্রুত গতিতে ছিলো। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। জৈন ভিক্টর রিয়াং পেশায় শিক্ষক বলে জানা যায়।