আমবাসা সফরে মূখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক

EknRWqPU8AAAWxPআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর ৷। আমবাসা সফরে গেলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার আমবাসা পৌঁছে সেখানে রেভিনিউ ডাকবাংলোয় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। যে যে প্রকল্পের কাজ চলছে বৈঠকে সেই ব্যাপারে পর্যালোচনা করা হয়। এদিন তিনি নতুন প্রকল্প কার্যকর করার বিষয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
প্রশাসনিক বৈঠক ছাড়াও এদিন তিনি আমবাসার পি আর টি আই হলে জনজাতি মোর্চার কার্যকারিনী বৈঠকে অংশগ্রহণ করেন। উক্ত বৈঠকে উপস্থিত কার্যকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ত্রিপুরার আমূল পরিবর্তন হতে চলেছে। স্বনির্ভর ত্রিপুরা তৈরি হতে চলেছে। তিনি বলেন, রাজ্য সরকার জনজাতি সমাজের সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*