আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || সামাজিক সংস্থা The Humane Social এর তরফ থেকে একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্র-ছাত্রীরা পথশিশুদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করে প্রদান করে। রবিবার সকালে স্বর্নলিকা রায়, শতদল রায়, সুজন সরকার,পালমা অধিকারী, সৌমদ্বীপ দাস ও ছত্রজিৎ দাস পথ শিশুদের মধ্যে দুর্বল পথশিশুদের জন্য কিছু দুধ ও রুটির ব্যবস্থা করে খাইয়েছে।
এদিন এই ছাত্র-ছাত্রীরা জানায়, তাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হ’ল তাদের প্রতি সহায়তা করা এবং মহামারি পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো। তারা জানায়, এই কাজ করতে পেরে তারা খুব আনন্দিত।
