আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ অক্টোবর ৷। সংখ্যালঘু মুসলিমদের সার্বিক উন্নয়নের চিন্তাধারাকে সামনে রেখে রাজ্যের বিশিষ্ট ওলামাদের নিয়ে বেজিমারা মাদ্রাসায় বৈঠক হয়েছে। সোমবার বিকাল ২টার সময় ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায়। এসময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ডঃ মাওলানা জহিরুল হক, মুফতি আব্দুল জলিল, মাওলানা মোস্তফা কামাল, হাফিজ আতিকুল ইসলাম প্রমূখ। সভার শুরুতে ফোরামের সভাপতি মুফতি আব্দুল মমিন সাহেব ফোরামের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে কমিটি ভঙ্গ করার ঘোষণা দেন। পরবর্তী সময়ে মুফতি আব্দুল মোমিনের সভাপতিত্বে সভার কাজ শুরু করা হয়। প্রথমে ১১ সদস্য বিশিষ্ট ফোরামের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। চেয়ারম্যান নির্বাচিত হন মুফতি আব্দুল মমিন। ২১ সদস্য বিশিষ্ট ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন মাওলানা হেলাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আমির হোসাইন, মাওলানা জামির হোসাইন, সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন, সহ-সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আলীম, মাওলানা সিরাজ উদ্দিন আহমেদ কেশিয়ার মাওলানা আলমগীর হোসেন প্রমূখ। এদিকে ফোরামের উদ্যোগে আগামী রবিবার বিগত কমিটির দায়িত্বে থাকা সভাপতি-সম্পাদক সহ প্রত্যেক সদস্যকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য দেশের স্বার্থে পাশাপাশি সংখ্যালঘু মুসলিমদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হবে বলে নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন।এরাবিক এডুকেটেড ফোরামের নতুন কমিটি গঠিত
আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ অক্টোবর ৷। সংখ্যালঘু মুসলিমদের সার্বিক উন্নয়নের চিন্তাধারাকে সামনে রেখে রাজ্যের বিশিষ্ট ওলামাদের নিয়ে বেজিমারা মাদ্রাসায় বৈঠক হয়েছে। সোমবার বিকাল ২টার সময় ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায়। এসময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ডঃ মাওলানা জহিরুল হক, মুফতি আব্দুল জলিল, মাওলানা মোস্তফা কামাল, হাফিজ আতিকুল ইসলাম প্রমূখ। সভার শুরুতে ফোরামের সভাপতি মুফতি আব্দুল মমিন সাহেব ফোরামের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে কমিটি ভঙ্গ করার ঘোষণা দেন। পরবর্তী সময়ে মুফতি আব্দুল মোমিনের সভাপতিত্বে সভার কাজ শুরু করা হয়। প্রথমে ১১ সদস্য বিশিষ্ট ফোরামের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। চেয়ারম্যান নির্বাচিত হন মুফতি আব্দুল মমিন। ২১ সদস্য বিশিষ্ট ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন মাওলানা হেলাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আমির হোসাইন, মাওলানা জামির হোসাইন, সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন, সহ-সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আলীম, মাওলানা সিরাজ উদ্দিন আহমেদ কেশিয়ার মাওলানা আলমগীর হোসেন প্রমূখ। এদিকে ফোরামের উদ্যোগে আগামী রবিবার বিগত কমিটির দায়িত্বে থাকা সভাপতি-সম্পাদক সহ প্রত্যেক সদস্যকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য দেশের স্বার্থে পাশাপাশি সংখ্যালঘু মুসলিমদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হবে বলে নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন।