আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ অক্টোবর ৷। অবশেষে উপজাতি গ্রামবাসীদের চাপে পড়ে দেবাশীষ দেববর্মা হত্যার আসামী ঘাতক কমান্ডার গাড়ির চালক তথা মালিক কুদ্দুস আলীকে গ্রেপ্তার করে কলমচৌড়া থানার পুলিশ। ঘটনার বিবরনে প্রকাশ,গত ১৭ই অক্টোবর সকাল আনুমানিক ১১টায় দয়াল পাড়া এলাকার এই উপজাতি যুবক দেবাশীষ দেবর্বমা (১৮) কাজের উদ্দেশ্যে কোনো এক জায়গায় যেতে গেলে ভেলুয়ারচর বাজারের সামনে দিয়ে যেতেই দ্রুত গামি TR 01 4456 নম্বরের একটি কমান্ডার গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার প্রচন্ড ভাবে মাথায়, হাতে এবং পায়ে আঘাত লাগে। তার TR 07 8931 নম্বরের বাইকটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে বাজারে উপস্থিত থাকা লোকজন যুবককে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলে, অবস্থার অবনতি হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। কিন্তু সেখানেও তার শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের বহু চেষ্টার পরেও সবাইকে বিদায় জানিয়ে চলে গেল দেবাশীষ।অপরদিকে দেবাশীষের এমন মৃত্যুর জন্য দায়ী গাড়ির চালককে এরেস্ট করার জন্য গ্রাবাসীদের তরফ থেকে রাস্তা অবরোধ করা হয়েছিল। পরবর্তীতে ঘটনাস্থলে জেলা শাসক এবং কলমচৌড়া থানা পুলিশ আসামীকে গ্রেপ্তার করার আশ্বস্ত করায় তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এদিকে থানা প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী বহু খোঁজা খোজির পরে সোমবার সকালে গাড়ির চালক কুদ্দুস মিয়াকে তার মধ্য বক্সনগরস্থিত ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে দুপুরে জিবি হাসপাতাল থেকে পোসমর্টাম করে দেবাশীষের দেহ তার বাড়িতে এলে তার আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙ্গে পরে।
আন্যদিকে কলমচৌড়া থানা বাবুরা ৫০০০ টাকা এবং বক্সনগর ব্লক আধিকারিক ১০,০০০ টাকার অর্থ রাশি প্রধান করেন।
