চুরির অভিযোগে সহ-চালককে বেঁধে রাখল লরির চালক

vlcsnap-error055সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ অক্টোবর ৷। ধৃত এক লরির সহ-চালক। চুরির ঘটনায় লরির চালক তাকে গাড়ির সাথে বেঁধে রাখে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কড়ইলং এলাকায়। ঘটনায় জানা যায়, লরি চালক বিপ্লব বাবুর এটিএম কার্ড দিয়ে বিপ্লব বাবুর অজান্তে প্রথমে দেড় হাজার টাকা এবং পরবর্তী সময়ে মানিব্যাগ থেকে আরও চার হাজার টাকা হাতিয়ে নেয় এই গাড়ির সহ-চালক জুটন দেবনাথ। তার বাড়ি কল্যাণপুর থানাধীন ঘিলাতলী এলাকায়। জানা যায়, লরির চালক বিপ্লব দাসের কাছ থেকে বিগত এক বৎসর আগে এটিএম কার্ড দিয়ে টাকা তোলা সহ প্রায় আট হাজার টাকা চুরি করে সহ-চালক জুটন দেবনাথ। বুধবার সাত সকালে জুটনকে করইলং এলাকায় দেখতে পেয়ে আটক করে একটি লরির সাথে বেঁধে রাখে । তেমনটাই জানান লরির চালক বিপ্লব দাস। কিন্তু এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে লরির সহ-চালক জুটন দেবনাথ জানায়, প্রথমে লরির সহ-চালক হিসেবে বিপ্লব দাসের সঙ্গে কাজে যোগ দেয়। পরবর্তী সময়ে সহ-চালক হিসেবে কাজ না করার ব্যাপারে জানালে লরির চালক বিপ্লব দাস বিভিন্ন ভাবে জুটনকে ফাঁসানোর চেষ্টা করছে।
তবে আর যাই হোক চালক হিসেবে বিপ্লব দাস তার এক দিনের সহ-চালক জুটনকে বেআইনিভাবে শাস্তি দিল। এমনকি এত বড় অমানবিক কান্ড ঘটানোর পর জুটনকে গাড়ির সাথে বেঁধে রেখে পালিয়ে যায়। যদি বিপ্লব বাবুর টাকা জুটন আত্মসাৎ করেই থাকত তাহলে কেন জুটনের বিরুদ্ধে থানায় মামলা করা হলো না। আর আজ এক বছর পর কোন আইনে জুটনকে গাড়ির সাথে হাত বেঁধে রাখা হল। কে অধিকার দিলো চালক বিপ্লবকে আইন হাতে তুলে নেওয়ার। সেটা কি মানব অধিকার লংঘন করা নয়? প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মহলে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*