সংসার পরিচালনায় ৭০ বছরের বয়স্কের নির্ভর বনজ সাক-সব্জীর উপর

IMG-20201021-WA0018আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২১ অক্টোবর ৷। মানুষ জন্মলগ্ন থেকে মৃত্যু পযর্ন্ত প্রতিটি মুহূর্ত এই সুন্দর সুনির্মল প্রকৃতির বুকে চড়ে বেড়ায়। আর এই প্রকৃতির সম্পদকে অবলম্বন করেই পার হতে হয় জীবন খেঁয়া।
বক্সনগর ব্লকের মানিক্যনগর গ্রামের মধ্য পাড়ার এক দরিদ্র ও অসহায় পরিবারের কথা। যার রুজি রোজগারের একমাত্র ব্যাক্তি ৭০ বছর বয়স্ক রাধাকান্ত নম, স্ত্রী কাজল বালা নম (৫৮)। পূর্বে শারীরিক ক্ষমতা থাকায় এদিক ওদিক কাজ করে অভাবের সংসার পরিচালনা করতেন। কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে কর্ম ক্ষমতাও হ্রাস পেয়েছে। সংসার পরিচালনা করার জন্য এখন তাকে নির্ভর করতে হয় বনজ সাক-সব্জীর উপর। যার সল্প আয়ের ফলে কোনো ভাবে বেঁচে রয়েছেন তারা। আর এখন বন জঙ্গল কমে যাওয়ায় আগের মতো সাক-সব্জিও পাওয়া যায় না। তাই সংসার চালাতে তাকে প্রতিনিয়ত হিম সিম খেতে হচ্ছে।
IMG-20201021-WA0020তিনি জানান, পূর্বতন সরকার ক্ষমতায় থাকার সময় উনি বয়স্ক ভাতা, একটি আবাস যোযনায় ঘর বি.পি.এল রেশন কার্ড এবং স্বাস্থ্য বীমার কার্ড পান। ২০১৮ সালে পালা বদলের পর শাসক দলীয় নেতা মন্ত্রীরা ভাষনে ঢালাও হারে উন্নয়নের বাণী পাঠ করলেও তিনি এখন পযর্ন্ত কোনো সরকারি সাহায্য ও সহযোগিতাও পাননি। তবে তিনি সরকারের কাছে একটি আবেদন রাখেন সরকার যেন তার প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বেঁচে থাকার জন্য।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*