আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ নভেম্বর ৷। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকে সরলীকরণ করার জন্য বেশ কয়েক মাস আগেই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যাতে করোনা অতিমারির সময়কালে দুস্থ ও গরিব অংশের মানুষজন রেশনিং ব্যবস্থার মাধ্যমে ভর্তুকির ভিত্তিতে চাল ভোক্তাদের মধ্যে বিতরণ করার প্রয়াস শুরু হয়েছিল। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে তেলিয়ামুড়া একাংশ রেশন ডিলার রেশনের দুস্থ ও গরিব অংশের ভোক্তাদের বঞ্চিত করে নিজেদের পকেটকে ভারী করার প্রয়াস জারি রাখে। এমনই এক ঘটনা নজরে এলো তেলিয়ামুড়া মহারানী পুর গ্রামে লক্ষ্মীপুর ১, রেশন দোকান। যার রেশন নং 29020002000। এই রেশনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অসিত বরণ দেব। অভিযোগ, এই এলাকার অন্তর্দয় এবং অন্নপূর্ণা রেশন ভুক্তাদের বঞ্চিত করে চলছেন দীর্ঘ কয়েক মাস ধরে। রাজ্য সরকার এড হক বিপিএল, অন্নপূর্ণা এবং অন্তদয় রেশন ভোক্তাদের ভর্তকিতে চাল প্রদান করার জন্য ফ্রি চাল দেবার জন্যনির্দেশ দেন চলতি মাস পর্যন্ত। কিন্তু বদন খোঁড়া রেশন ডিলার অসিত বরণ দেব এলাকার অন্নপূর্ণা এবং অন্তদয় বেশ কয়েকজন রেশন ভুক্তদের বঞ্চিত করে চলছেন বলে অভিযোগ। এ নিয়ে সোমবার সন্ধ্যা রাতে ওই রেশনের সামনে বাকবিতন্ডা সহ ঝামেলার সৃষ্টি হয়। এদিকে এই রেশন ডিলারকে বাঁচাতে এক মাতব্বর ছলচাতুরি করে। পরে বিষয়টি তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্যকে জানালে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখবেন। তবে রেশন ডিলারের বক্তব্যে জানা যায়, যেসব রেশন ভোক্তরা চাল পায়নি তাঁদের আধার লিংক নেই। অন্য দিকে স্থানীয় এক মাতব্বর নিজের পকেট ভারী করতে গিয়ে রেশন ডিলারের দুষ চাপা দিতে বেস্ত হয়ে পড়েন। পড়ে ওই মাতব্বর সাংবাদিকদের সাথেও অশালীন ভাবে বাকবিতন্ডা শুরু করে বলে অভিযোগ।সরকারি সুযোগকে কাজে লাগিয়ে ভোক্তাদের বঞ্চিত করছে রেশন ডিলার
আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ নভেম্বর ৷। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকে সরলীকরণ করার জন্য বেশ কয়েক মাস আগেই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যাতে করোনা অতিমারির সময়কালে দুস্থ ও গরিব অংশের মানুষজন রেশনিং ব্যবস্থার মাধ্যমে ভর্তুকির ভিত্তিতে চাল ভোক্তাদের মধ্যে বিতরণ করার প্রয়াস শুরু হয়েছিল। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে তেলিয়ামুড়া একাংশ রেশন ডিলার রেশনের দুস্থ ও গরিব অংশের ভোক্তাদের বঞ্চিত করে নিজেদের পকেটকে ভারী করার প্রয়াস জারি রাখে। এমনই এক ঘটনা নজরে এলো তেলিয়ামুড়া মহারানী পুর গ্রামে লক্ষ্মীপুর ১, রেশন দোকান। যার রেশন নং 29020002000। এই রেশনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অসিত বরণ দেব। অভিযোগ, এই এলাকার অন্তর্দয় এবং অন্নপূর্ণা রেশন ভুক্তাদের বঞ্চিত করে চলছেন দীর্ঘ কয়েক মাস ধরে। রাজ্য সরকার এড হক বিপিএল, অন্নপূর্ণা এবং অন্তদয় রেশন ভোক্তাদের ভর্তকিতে চাল প্রদান করার জন্য ফ্রি চাল দেবার জন্যনির্দেশ দেন চলতি মাস পর্যন্ত। কিন্তু বদন খোঁড়া রেশন ডিলার অসিত বরণ দেব এলাকার অন্নপূর্ণা এবং অন্তদয় বেশ কয়েকজন রেশন ভুক্তদের বঞ্চিত করে চলছেন বলে অভিযোগ। এ নিয়ে সোমবার সন্ধ্যা রাতে ওই রেশনের সামনে বাকবিতন্ডা সহ ঝামেলার সৃষ্টি হয়। এদিকে এই রেশন ডিলারকে বাঁচাতে এক মাতব্বর ছলচাতুরি করে। পরে বিষয়টি তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্যকে জানালে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখবেন। তবে রেশন ডিলারের বক্তব্যে জানা যায়, যেসব রেশন ভোক্তরা চাল পায়নি তাঁদের আধার লিংক নেই। অন্য দিকে স্থানীয় এক মাতব্বর নিজের পকেট ভারী করতে গিয়ে রেশন ডিলারের দুষ চাপা দিতে বেস্ত হয়ে পড়েন। পড়ে ওই মাতব্বর সাংবাদিকদের সাথেও অশালীন ভাবে বাকবিতন্ডা শুরু করে বলে অভিযোগ।