আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী || কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে আগরতলায় মশাল জৌলুস কর্মসূচি পালন করে বাম সমর্থিত ৩টি সংগঠন। বুধবার এই মশাল জৌলুস কর্মসূচি পালন করে সারা ভারত যুব ফেডারেশন (AIYF), সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) এবং সারা ভারত কৃষক সভা(AIKS)। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই নেতা মানস দেব্বর্মন, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AIKS রাজ্য নেতা মিলন বৈদ্য, সুব্রত দেবনাথ, সিপিআই রাজ্য সহ সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস, AISF নেত্রী উর্মি বোস, জয়ন্তী সরকার প্রমুখ।
