বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় অনুরাম পাড়া এডিসি ভিলেজের গ্রামবাসীরা

IMG_20210116_222654বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জানুয়ারী || বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে অনুরাম পাড়া এডিসি ভিলেজের লোকজনেরা। জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত অনুরাম পাড়ার লোকজনেরা বিগত অনেক বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে। এই এলাকার প্রায় ৯ পরিবারের লোকজন নদীর জল খেয়ে কোনোপ্রকার দিন কাটাচ্ছেন। এলাকাবাসীরা জানান, জলের সমস্যা নিয়ে বিগত দিনে বাম আমলের নেতৃত্ব ও বর্তমান নেতৃত্বদের বার বার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। উনারা বাধ্য হয়ে নদীর পাশে একটি গর্ত করে সেই গর্ত থেকে জল সংগ্রহ করে কোনো প্রকার দিন কাটাচ্ছেন। উনারা জানান, বর্ষার সময় বৃষ্টির জল সংগ্রহ করে সেই জল দিয়ে দিন কাটাতে হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*