জাতীয় ডেস্ক ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভুয়া ওয়েবসাইট চালিয়ে প্রতারনা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দিল্লী পুলিশ। সুদীপ্ত চট্টোপাধ্যায় নামক ওই ব্যক্তি হাওড়া থেকে ওয়েবসাইটটি চালাতেন।
‘প্রধানমন্ত্রী আদর্শ যোজনা’ নামক ওয়েবসাইটের মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা করা যাবে, এমন আশ্বাস দিয়ে আম-জনতার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এছাড়া ওয়েবসাইটের জন্য রয়েছে একটি কল সেন্টারও। সেখানে কাজ করতো ১৭ জন কর্মী।
প্রতারকেরা সরকারী স্ট্যাম্প নকল করে ব্যবহার করতো বলেও জানায় পুলিশ। এখন পর্যন্ত প্রায় ২০০ জন তাদের প্রতারণার ফাঁদে পা দিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানিয়েছে।
