আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার একদিনের কার্যকরিনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মহিলা মোর্চার প্রদেশ সভাপতি ঝর্না দেববর্মা সহ মহিলা মোর্চার নেতৃত্বরা।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রত্যেক বছর এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা শক্তিশালী সংগঠন। এই সম্মেলনে সারা রাজ্য থেকে মহিলা মোর্চার নেতৃত্বরা যোগ দেন। এই সম্মেলনে আগামী তিন মাসে কি কাজ হবে তা বিস্তারিত আলোচনা হবে এবং সরকারি কাজকর্ম গুলি কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় সে বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
