আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || রাজ্যে ফের বাড়ানো হলো করোনা কারফিউর মেয়াদ। আগামী ১লা আগষ্ট, ২০২১ পর্যন্ত তা লাগু থাকবে।
আগামীকাল অর্থাৎ শনিবার এবং রবিবার গোটা রাজ্যেই উইকেন্ড কারফিউ জারি থাকবে। তবে শনিবার ভোর ৫টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত উইকেন্ড কারফিউ অর্থাৎ সম্পূর্ণ লকডাউন জারি থাকবে গোটা রাজ্যে।
করোনা ডে কারফিউ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১শে জুলাই পর্যন্ত লাগু থাকবে।
পাশাপাশি করোনা নাইট কারফিউ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১লা আগষ্ট, ২০২১ পর্যন্ত লাগু থাকবে।
করোনা ডে কারফিউ জারি থাকবে আগরতলা পুর নিগম এলাকা সহ রাণীর বাজার পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, কৈলাশহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, বিলোনীয়া পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, মোহনপুর পুর পরিষদ, শান্তিরবাজার পুর পরিষদ, পানিসাগর নগর পঞ্চায়েত, কমলপুর নগর পঞ্চায়েত এলাকায়।
