স্বল্প বিরতির পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্যন্দন শারদ সম্মান ২০২১”

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর || কোভিড-১৯ মহামারির বিভৎসতা কাটিয়ে পৃথিবী আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে সকলকে। আর সেই সতর্কতা মেনেই স্বল্প বিরতির পর এবার আবার “স্যন্দন শারদ সম্মান ২০২১” অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজ্যের এবং উত্তর পূর্বাঞ্চলের বহুল পঠিত প্রথম শ্রেনীর বাংলা সংবাদপত্র স্যন্দন পত্রিকা শারদ সম্মান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। “সেরার সেরা” পুরষ্কারের সাথে আরো ছয়টি বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি দেয়া হবে এবার। থাকবে দুটি বিশেষ সম্মাননা।
রাজধানী আগরতলার সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে স্যন্দন পত্রিকার এই আয়োজনে সামিল হতে বিনম্র ভাবে আহ্বান জানিয়েছে। আগামী ৮ই অক্টোবরের মধ্যে রাজধানীর শকুন্তলা রোডের স্যন্দন ভবন থেকে ফর্ম সংগ্রহ করে জমা করতে অনুরোধ জানান স্যন্দন পত্রিকার আহবায়ক অভিষেক দে। এক সাংবাদিক সম্মেলনে শ্রী দে জানান, অনলাইনেও এন্ট্রি ফর্ম পাওয়া যাবে।
আগামী ২৪শে অক্টোবর সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্যন্দন শারদ সম্মান ২০২১-এর পুরষ্কার বিতরণ করা হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন “স্যন্দন শারদ সম্মান ২০২১” এর যৌথ কনভেনার অরিন্দম দে, অভিষেক দে এবং সরযূ চক্রবর্তী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*