আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি || রাজধানীর লিচুবাগান সংলগ্ন গভর্নমেন্ট কলেজ অব আর্ট এন্ড ক্রাফট কলেজে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার রাজ্যের বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন এন এস এস ইউনিটের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের উৎসাহ প্রদান করে তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য ধন্যবাদ জানালেন তথ্য মন্ত্রী। এই মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, আর্ট এন্ড ক্রাফট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য্য,
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন ত্রিপুরা এন.এস.এস ইউনিটের স্টেট অফিসার ডক্টর চিত্রজিৎ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা
