বেআইনি ভাবে মহারাজগঞ্জ বাজারের গলিপথ দখল করে রাখা ব্যবসায়ীদের ৭ দিনের সময় বেঁধে দিল মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || আগরতলা পুর নিগমের নির্বাচনের আগে নগরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই শুক্রবার আগরতলা মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এসময় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, মহারাজগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যানরা। এই দিন মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন গলি পথি যে সব ব্যবসায়ীরা রাস্তায় অনৈতিক ভাবে প্রসরা সাজিয়ে ব্যবসা করছেন তাদেরকে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তার পাশাপাশি বেআইনি ভাবে যে সমস্ত ব্যবসায়ীরা দখল করে বসে আছেন তাদেরকে অতিসত্তর তারা জায়গা ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*