আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল || আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। সোমবার সকালে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ মানিক সাহা, ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর অলক রায় সহ আরো অন্যান্যরা।
একই দিনে আগরতলা পুর নিগমের ২০নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা।
