আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল || মাধ্যমিক টার্ম-১ এর পর এবার শুরু হল মাধ্যমিকের টার্ম-২ পরীক্ষা। সোমবার থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের টার্ম-২ পরীক্ষা শুরু হয়। এদিন পরীক্ষার্থীদের মধ্যে অনেকটাই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরীক্ষা শুরু হয় বেলা ১২টা থেকে, চলে ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
