আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || খোয়াই পহরমুড়া নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় এক কিশোর। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে আগরতলা জিবি হাসপাতাল চিকিৎসাধীন বলে জানা যায়।
জানা যায়, কিশোর নিজ বাড়ির ছাদের উপরে একটি বৈদ্যুতিক তারকে স্পর্শ করতেই তার শরীরে আগুন লেগে যায়। এতেই তার শরীরের অধিকাংশ পুড়ে যায়।
