আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || ত্রিপুরার সিপাহীজলা জেলার দেবীপুর এলাকার রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর পরিচালিত গবাদি পশুর খামারের ফার্মে আফ্রিকান সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কিছু দিন ধরে খামারের গবাদিপশুর বিশেষ করে শুকরের মধ্যে অসুস্থ্যতা লক্ষ্য করা যাচ্ছিল। তাই শুকরের শরীরে রক্তের নমুনা আর টি পি সি আর পরীক্ষা করার জন্য গৌহাটির আঞ্চলিক পরিক্ষাগারে পাঠানো হয়। সেখান থেকে রিপোর্ট আসার পর রোগের বিষয়ে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা বলে জানিয়েছেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস।
তিনি আরো জানান, আরেক দফায় রক্ত পরিক্ষা করা হবে। সোয়াইন ফ্লু রোগের তেমন কোনো প্রতিষেধক টিকা নেই তাই এই ভাইরাসে আক্রান্ত প্রাণীদের কলিং করতে হয়। ফলে দেবীপুর ফার্মের শুকর গুলিকে কালীং করা হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস।
