আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || আগরতলা-ঢাকা রেলপথ পরিদর্শন করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনভি। শুক্রবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনভি বাংলাদেশের নিশ্চিন্তপুর রেলস্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বর মাস নাগাদ আগরতলা-ঢাকা রেল পরিষেবা চালু হতে পারে।
