নেশাসামগ্রী সহ আটক নেশাকারবারী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ এপ্রিল || মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনে কাজ করে যাচ্ছে শান্তিরবাজার থানার পুলিশ। শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমার নেতৃত্বে বিগতদিনেও নেশাকারবারীদের নেশাসামগ্রী সহ আটক করা হয়েছে। এরমধ্যে বিগতদিনের শান্তিরবাজার থানার ৯ নাম্বার কেইসের তদন্তক্রমে জোলাইবাড়ী এলাকা থেকে পঙ্কজ বারজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শান্তিরবাজার থানার পুলিশ। এই নিয়ে শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা জানান, মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, বাইখোড়া থানার ওসি সঞ্জয় দাস, শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা ও কেইসের আও প্রফেশনাল এস আই সুজিত সরকার অভিযান চালিয়ে এই নেশাকারবারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার আইনি প্রক্রিয়া সেরে নেশাকারবারীকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। সেখান থেকে অভিযুক্তকে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানান ওসি বিশ্বজিৎ দেবর্বমা। ওসি আশাবাদী এইধরনের অভিযানের মধ্যদিয়ে শান্তিরবাজারকে নেশামুক্ত হিসাবে গড়ে তুলতে পারবে। শান্তিরবাজার থানার ওসির এইধরনের সাফল্যে খুবই খুশি শান্তিরবাজারের লোকজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*