বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || বনমালীপুর কেন্দ্র এলাকার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়। সবুজ পতাকা নেড়ে নতুন এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লালবাহাদুর ব্যায়ামাগারের উদ্যোগে রবিবার আয়োজিত বাংলা বর্ষবরণ ও বাবা গড়িয়া পূজা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বনমালীপুর কেন্দ্র এলাকার বিধায়ক উন্নয়ন তহবিল প্রদেয় অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আবারও সময় এসেছে করোনা আচরণবিধির যথার্থ মান্যতার। পারিপার্শ্বিক প্রবাহমান ঘটনাবলি সম্পর্কে সম্যক লব্ধ অভিজ্ঞতার পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে প্রত্যেকের সচেতন থাকা আবশ্যক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*