থানার মধ্যে পালিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকার বিষপান, হাসপাতালে মৃত্যু দু’জনেরই

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || শিলাছড়ি এলাকার বাসিন্দা আনন্দ চাকমা নামে ২১ বছরের এক যুবক এবং এলাকার বাসিন্দা কাঞ্চনমালা চাকমা বেশ কিছুদিন আগে দুজন পালিয়ে যায় বলে জানা যায়। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। পালিয়ে যাওয়ার পর যুবতীর পরিবার সে বিষয়টি মেনে নিতে রাজি হয়নি। যার ফলে শিলাছড়ি থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যুবক যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের চোখের আড়ালে যুবক-যুবতী থানার মধ্যেই বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। পুলিশকর্মীরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে শিলিছড়ি হাসপাতালে নিয়ে যায় তাদের। সেখান থেকে আনা হয় উদয়পুর হাসপাতালে। উদয়পুর হাসপাতাল থেকে জিবি হাসপাতাল আনার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে যুবতী। জিবি হাসপাতালে আনার পর রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে যুবক। ওদের দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়। প্রেমিক-প্রেমিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে তার মা-বাবা সহ আত্মীয়-পরিজনরা। অপরদিকে পুলিশের খামখেয়ালীপনারও অভিযোগ উঠেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*