ভগৎ সিং হাই স্কুলের ১২টি সিলিং ফ্যান চুরি, তদন্তে এন সি সি থানার পুলিশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || লিচু বাগান এলাকায় ভগৎ সিং হিন্দি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের ১২টি সিলিং ফ্যান চুরি হয়ে যায়। তদন্তে নামে রাজধানীর এন সি সি থানার পুলিশ। অভিভাবকরা অভিযোগ করেন স্কুলে নেই নাইট গার্ড’র ব্যবস্থা, নেই বাউন্ডারি ওয়াল। নোংরা পরিবেশের মধ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হচ্ছে বলেও অভিযোগ। কয়েক মাস আগে একজন নাইটগার্ড ছিল কিন্তু এলাকারই বেশ কয়েকজন দুষ্কৃতী ওই নাইটগার্ডকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। যার ফলে ওই নাইটগার্ড প্রাণের ভয়ে চাকরি ছেড়ে চলে যায়।
পাশাপাশি আরও জানা যায়, স্কুলের মেইন গেটে তালা লাগানো থাকে কিন্তু ক্লাস রুমের মধ্যে তালা দেওয়ার ব্যবস্থা নেই। দরজাগুলি ভাঙ্গা যার ফলে ক্লাসরুম গুলি খোলা থাকে। যার ফলে চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*