নিজ দোকানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল || গোলবাজার এলাকায় নিজ দোকানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি থানার পুলিশ। জানা যায়, মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ বণিক। বয়স ৪২ বছর। বাড়ি টাউন প্রতাপগড়স্থিত সুভাষ নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, চায়ের দোকান ছিল বিশ্বনাথ বণিকের। অভাব-অনটনের কারণে এই আত্মহত্যা প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*