আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে || ঘোষণা করা হলো নতুন মন্ত্রীসভা। রাজ্যে মন্ত্রিসভায় জায়গা পেলো নতুন ২ জন বিধায়ক। বিজেপি থেকে বিধায়ক রামপদ জমাতিয়া এবং আই পি এফ টি থেকে বিধায়ক প্রেম কুমার রিয়াং। তবে মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া। এবারকার নতুন মন্ত্রীসভায় ১১ জন মন্ত্রী। জানা যায়, নতুন মন্ত্রীদের শপথগ্রহণ সোমবার নেওয়া হবে।
