অজানা রোগে আক্রান্ত হয়ে সরকারি সাহায্যের আবেদন অসহায় পরিবারের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ মে || অজানা রোগে আক্রান্ত হয়ে সরকারি সাহায্যের আবেদন করলো অসহায় পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার স্বদেশ নগর গ্রাম পঞ্চায়েতের অনন্ত বিশ্বাস পাড়ার বাসিন্দা পার্থ বড়ুয়ার ১৫ বছরের নাবালক ছেলে অজানা রোগে আক্রান্ত হয়েছে বলে জানান পরিবারের লোকজনেরা। জানা যায়, নাবালক ছেলেটি ক্লাস ৯-এ পাঠরত অবস্থায় রোগাক্রান্ত হবার পর পরীক্ষায় আর বসতে পারেনি। বিগত ৩ বছর যাবৎ ছেলেটি রোগে আক্রান্ত বলে জানান পরিবারের লোকজনেরা। রাজ্যের বিভিন্ন চিকিৎসক ও আসাম রাজ্যোর শিলচরের চিকিৎসক দেখিয়েও কি রোগ তা চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানান পরিবারের লোকজন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যক্ষা রোগের ঔষধ খাওয়ানো হচ্ছে বলে জানান। পার্থ বরুয়া পেশায় রাজমিস্ত্রি হাবার ফলে তিন বছরে ছেলের চিকিৎসা করতে হিমসিম খেয়ে যাচ্ছে। বর্তমানে ছেলেকে চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নেবার জন্য চিকিৎসকরা পরামর্শ দেওয়ায় চিন্তিত নাবালকের পিতা। সোমবার এই অসহায় পরিবার সংবাদমাধ্যমের দারস্ত হয়ে ছেলের চিকিৎসার জন্য রাজ্য সরকারের নিকট সাহায্যের আবেদন করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*