আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে || অমরপুর সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার অমরপুর, সরবং-এ শ্রী শ্রী শান্তিকালী মন্দির দর্শনে গেলেন তিনি। সেখানে সাক্ষাৎ করলেন শ্রী চিত্ত মহারাজ জির সাথে এবং আশির্বাদ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি শ্রী শ্রী শান্তিকালী মন্দির দর্শন কালে শান্তিকালী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরণ করেন। মুখ্যমন্ত্রী শ্রী চিত্ত মহারাজ মহোদয় সহ এই সোসাইটির সমস্ত সদস্যদের কুর্নিশ জানান শিক্ষাদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার জন্য।
এদিন অমরপুরে মাতা মঙ্গল চন্ডীর দর্শনও করেন মুখ্যমন্ত্রী। মাতা মঙ্গল চন্ডী সকলকে সুস্থ রাখুক এই প্রার্থনা করেন তিনি।
পাশাপাশি এদিন অমরপুর মন্ডল অফিসে দলীয় কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সরকার এবং দলের সমস্ত কর্মসূচী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর্তাদের প্রতি আহবান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
