ত্রিপুরা পর্যটনের জন্য নতুন ভাবে তৈরি করা অনলাইন বুকিং পোর্টালের সূচনা করলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || ত্রিপুরা পর্যটনের জন্য নতুন ভাবে তৈরি করা অনলাইন বুকিং পোর্টালের সূচনা করা হয় বুধবার। এদিন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে রাজ্য অতিথি শালায় অনলাইন বুকিং পোর্টালের সূচনা করেন পতিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
এদিন পরিবহন মন্ত্রী জানান, ২০১৫-১৬ সালে পূর্বতন সরকারের আমলে আন্তদেশীর পর্যটক রাজ্যে এসেছিল সাড়ে তিন লক্ষের মত। আর বিদেশী পর্যটক আসে ৩৫ হাজারের উপর। তিনি বলেন, বিজেপি সরকার আসার পর ২০১৮-১৯ সালে আন্তদেশীয় পর্যটক রাজ্যে ৪ লক্ষের উপর। আর আন্তর্জাতিক পর্যটক আসে ১ লক্ষ ১২ হাজারের উপর। ২০২১-২২ সালে আন্তদেশীয় পর্যটক আসে প্রায় ২ লক্ষের মতো। কিন্তু বিদেশী পর্যটক আসে মাত্র ৩৬ জন। কোভিডের কারনে পর্যটক কেমেছে বলে জানান তিনি।
এদিন পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যের ডম্বুর, ছবিমুড়ায় আধুনিক বোটিং এর ব্যবস্থা করা হয়েছে। আগরতলা রাজবাড়িতে রয়েছে ওয়াটার স্কুটার। জম্পুই পাহাড়ের ভাংমুনে শুরু করা হচ্ছে প্যারাগ্লাইডিং।
তিনি বলেন, এখন থেকে অন লাইন বুকিং এর সুবিধা সারা বিশ্বের মানুষ পাবে। একটা পর্যটক রাজ হিসাবে স্বীকৃতি পাবে ত্রিপুরা। তিনি বলেন, রাজ্যে একটি ডিজিটাল মিউজিয়াম স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ৪০ কোটি টাকা। ইতিমধ্যেই ১০ কোটি টাকা প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*