বেনিফিসিয়ারিদের সহায়তা প্রদান এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || বুধবার অমরপুরের পশ্চিম ডলুমা টিএসআর পঞ্চম ব্যাটালিয়নের সদর কার্যালয়ের বেনিফিসিয়ারিদের সহায়তা প্রদান এবং ভেজিটেবল গার্ডেনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর মধ্যে মুখ্যমন্ত্রী অন্ত্যদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় নলবন্তি রিয়াংকে নগদ ২ হাজার টাকা, জ্যাকব জমাতিয়াকে একটি হুইল চেয়ার এবং জর্মহরি জমাতিয়াকে একটি ট্রাই সাইকেল প্রদান করা হয়। এর পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী।
এদিন অমরপুর মহকুমার অধীন নতুনবাজার দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্কুলের সার্বিক পরিকাঠামো সম্পর্কে প্রধান শিক্ষকের কাছ থেকে বিস্তারিত আলোচনা করেন। এর পাশাপাশি ক্লাশ রুমে গিয়ে ছাত্রীদের সাথে পঠনপাঠন সম্পর্কিত বিষয়াদি নিয়ে কথা বলেন তিনি।
এছাড়াও এদিন অমরপুরের পশ্চিম ডলুমা টিএসআর পঞ্চম ব্যাটালিয়নের সদর কার্যালয়ের পাশে অঙ্গনওয়াড়ি সেন্টারে ৬ মাসের শিশু মরিয়ম বেগমের অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*