আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || ভারত স্বাধীনতার ৭৫’তম বছরপূর্তি উপলক্ষে দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেমের নতুন বোধ জাগিয়ে তুলতে এবং দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হবে। আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত সকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই দিনটি স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠান সহ র্যালির আয়োজন করা হচ্ছে রাজ্যে। এরই অঙ্গ হিসেবে ‘হার ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার ৯-বনমালীপুর মন্ডলের উদ্যোগে এক বাইক র্যালির আয়োজন করা হয়। এই বাইক র্যালিতে অংশ নিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন তিনি বলেন, মর্যাদাপূর্ণ ‘তিরঙ্গা’, প্রত্যেক ভারতবাসীর গুচ্ছ আবেগাবৃত এক গৌরবময় গাঁথা, আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। দেশ মাতৃকার স্বার্থে সর্বস্ব উৎসর্গকরণে, প্রেরণার সঞ্চারক।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার য়বলেন, আমার বিশ্বাস আজাদিকা অমৃত মহোৎসবের এই গৌরবউজ্জ্বল মুহূর্তে, ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান, জাতীয় পতাকার প্রতি সর্বোচ্চ সম্মাননা প্রদর্শন ও রাষ্ট্রীয় ভাবনার উন্মেষে অন্যতম উদ্যোগ। ১৩-১৫ই আগস্ট নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই গরিমাময় মুহূর্তের অংশীদার হোওয়ার জন্য তিনি রাজ্যবাসীর প্রতি আবেদন রাখেন।
