বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ আগস্ট || স্বাধীনতার ৭৫’তম বছর পূর্তি উপলক্ষে ‘আজাদীকা অমৃত মহোৎসব’কে কেন্দ্র করে বগাফা ব্লকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এরইমধ্যে বৃহস্পতিবার বগাফা ব্লকে কর্মরত সমস্ত কর্মীদের নিয়ে অনুষ্ঠীত হয় স্বচ্ছ ভারত অভিযান। এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বিডিও ধৃতিশেখর রায়, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্যরা।
এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে বগাফা ব্লকের বিভন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। স্বচ্ছ ভারত অভিযান শেষে অনুষ্ঠীত হয় বৃক্ষরোপন কর্মসূচী। এই বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে ব্লক প্রাঙ্গনে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপন করা হয়। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস। এই স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
