স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক বিষয়বস্তুকে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে খোয়াইয়ে অনুষ্ঠানের আয়োজন

গোপাল সিং, খোয়াই, ১২ আগস্ট || ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের উপস্থিতিতে খোয়াই পুর পরিষদের আয়োজনে পুর এলাকার সমস্ত সুবিধাভোগীদের নিয়ে এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক বিষয়বস্তুকে কেন্দ্র করে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ অনুষ্ঠানে পুর এলাকার বিভিন্ন সুবিধাভোগীদের হাতে ই-রিক্সা থেকে শুরু করে স্ব-সহায়ক দলের গ্রুপগুলির মধ্যে ব্যাংক লোনের চেক সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনকার অনুষ্ঠানে ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় মন্ত্রী খোয়াইতে পৌছান। খোয়াই ডাক বাংলাতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রাজিব চন্দ্রশেখরের উপস্থিতিতে খোয়াই জেলা কমিটি এবং জিলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*