স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে শান্তিরবাজার আরক্ষা দপ্তরের উদ্দ্যোগে প্যারেড প্রদর্শনীর প্রশিক্ষন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ আগস্ট || স্বাধীনতার ৭৫’তম বছর পূর্তি উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এই বছর শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠীত হবে মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শান্তিরবাজার পুলিশের উদ্দ্যোগে মাঠে প্যারেড প্রদর্শনী করা হবে। এই প্যারেড প্রদর্শনীতে মহকুমার ৪টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহন করবে। এই প্যারেড অনুষ্ঠানকে সাফল্যমন্ডীত করতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছে শান্তিরবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে এই প্যারেডের প্রশিক্ষন সম্পর্কে জানান প্রফেশনাল এস আই সুজীত সরকার। এই সমগ্র প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করছেন শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা। সকলে আশাবাদী আগামী ১৫ই আগস্ট মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবসে সকলের সামনে সুন্দরভাবে প্যারেড প্রদর্শনী করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*