চাকুরিতে যোগ দিতে বিদ্যালয়ে চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকরা, শিক্ষা দপ্তরের অনুমতি না থাকায় বাঁধা দেন প্রধান শিক্ষক

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ আগস্ট || গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতে ১০,৩২৩ এর চাকরিচূত শিক্ষকরা শুক্রবার তাদের চাকরির যোগদানের দাবি নিয়ে তাদের স্ব স্ব বিদ্যালয়ে যান। যদিও শিক্ষা দপ্তরের কোন নির্দেশ না থাকার কারণে প্রধান শিক্ষকগণ তাদের বিদ্যালয় যোগদান করতে দেননি। তখন তারা সুপ্রীম কোর্টের আর টি আই’র কাগজ জমা দিয়ে যোগদান করতে চায়, যদিও তা হয়নি। পরবর্তীতে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে তাদের জয়েনিং এর রিসিভ চান। যদিও তাহলে তেলিয়ামুড়ায় কোন বিদ্যালয়ে প্রধান শিক্ষক রিসিভ দেননি বলে জানা যায়। পরবর্তীতে ১০,৩২৩ এর শিক্ষকরা বিদ্যালয় থেকে বেরিয়ে আসেন। যদি ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*