মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে বিজেপি’র গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ || আগামী ৮ই মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যে নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ ও বিজেপি’র সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ তারই প্রস্তুতি হিসাবে রবিবার বিজেপি’র ত্রিপুরা প্রদেশ নির্বাচনী কার্যালয়ে বিজেপি’র সমস্ত প্রার্থী, রাজ্য নেতৃত্ব, মণ্ডল সভাপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই প্রস্তুতি বৈঠকে জয়ী বিধায়ক, বিধায়ীকাদের পাশাপাশি সমস্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন৷ বৈঠকের পৌরহিত্য করেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিদায়ী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি’র রাষ্ট্রীয় মুখপাত্র তথা উত্তর পূর্বাঞ্চলের কর্ডিনেটর সম্বিৎ পাত্রা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*