আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || প্রজ্ঞা ভবনে সোমবার থেকে শুরু হয়েছে TRESP-এর তিন দিনের বিশ্বব্যাংক পর্যালোচনা সফর। প্রকল্পের সামগ্রিক অগ্রগতি, জীবিকা কর্মসূচি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন TRESP-এর প্রজেক্ট ডিরেক্টর শ্রী শুভাশিস দাস।
পর্যালোচনা বৈঠকে বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার প্রীতি কুমার, অমিত অরোরা, সৌভিক মিত্র, নীলাঞ্জনা গুপ্তা, কমলেশ-সহ বিশ্বব্যাংক দলের সদস্যরা অংশ নেন। বৈঠকে TRESP-এর বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার প্রীতি কুমার TRESP-এর অগ্রগতির প্রশংসা করে জানান, উত্তর-পূর্ব ভারতের বিশ্বব্যাংক অর্থপুষ্ট প্রকল্পগুলির মধ্যে TRESP অন্যতম ভালো পারফর্ম করা প্রকল্প। তবে এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মাঠপর্যায়ে আরও কার্যকর ও ফলপ্রসূ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
পর্যালোচনায় Producer Group (PG), VGF, CLF ও CMTC-কে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি PG-গুলিকে ব্যবসায়িক কর্মকাণ্ডে আরও সক্রিয় করা, বাজার সংযোগ সম্প্রসারণ, working capital বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
প্রজেক্ট ডিরেক্টর শুভাশিস দাস SIPARD-এর মাধ্যমে সরকারি কর্মীদের প্রশিক্ষণ, TRESP-এর ২৩টি অপারেশনাল ব্লকে Village Development Plan (VDP) প্রস্তুত, ২৩টি Model VDP তৈরি ও বাস্তবায়ন এবং জনজাতি উন্নয়ন সংক্রান্ত গবেষণামূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, ২৯ সেপ্টেম্বর থেকে বিশ্বব্যাংকের দল বিভিন্ন RD Block-এর TRESP প্রকল্প এলাকা পরিদর্শন করবে। সেখানে উপভোক্তা, Producer Group, কমিউনিটি প্রতিষ্ঠান, মাঠকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তাঁরা। পাশাপাশি stakeholder departments-এর সঙ্গে intensive review meeting-ও অনুষ্ঠিত হবে।
বিশ্বব্যাংকের প্রশংসা ও পরামর্শকে সামনে রেখে TRESP-এর লক্ষ্য এখন প্রকল্পের অগ্রগতিকে আরও সুসংহত করে তার সুফলকে মাঠপর্যায়ে আরও গভীর ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।
