কোকনাট ডেভলাপমেন্ট বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় নারিকেল মেলা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ মার্চ || বর্তমান সময়ে বাজারে নারিকেলের বেশ চাহিদা রয়েছে। বৈজ্ঞানিক পদ্বতিতে সঠিকভাবে নারিকেল চাষ করে আর্থিক দিক দিয়ে সাবলম্বী হোওয়া সম্ভব। নারিকেল চাষের বিভিন্ন দিকগুলো নিয়ে ও নারিকেলের বিভিন্ন কাজ সম্পর্কে হিচাছড়া কোকনাট ডেভলাপমেন্ট বোর্ড এলাকার কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় নারিকেল মেলা। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনু বিধানসভা কেন্দ্রের নবনির্বচিত বিধায়ক মাইলাফ্রু মগ। প্রধান অতিথির পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোকনাট ডেভলাপমেন্ট বোর্ডের এসিস্টেন্ট ডাইরেক্টার বি চিন্নারাজ, এগ্রিকালচারের সেক্টর অফিসার সৌরভ সাহা ও স্বর্নজিৎ দেবর্বমা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোকনাট ডেভলাপমেন্ট বোর্ডের এসিস্টেন্ট ডাইরেক্টার বি চিন্নারাজ জানান, সকলে নারিকেলের ডাবের জল ও নারিকেল খাঁওয়া সম্পর্কে জানেন। তিনি নারিকেল থেকে উৎপাদন বিভিন্ন সামগ্রীর কথা জনসন্মুখে তুলে ধরেন। তিনি জানান, নারিকেল থেকে মাথায় দেওয়ার জন্য তেল, বডি অয়েল, চিপস, জুস, ব্রেইন বৃদ্ধির জন্য ঔষধ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের সামগ্রী তৈরি করা হয়। নারিকেল থেকে তৈরি সামগ্রীর সেম্পল নিয়ে প্রদশনী করা হয়। বি চিন্নারাজ জানান, উনার মূল লক্ষ্য যাতে করে ত্রিপুরার লোকজনেরা এই সকল সামগ্রী তৈরি করে আর্থিক দিক দিয়ে লোকজন সাবলম্বী হতে পারে। নারিকেল থেকে কি কি সামগ্রী তৈরি করা হয় তা নিয়ে তিনি সকলের মাঝে বার্তা পৌঁছে দিতে চাইছেন। এসিস্টেন্ট ডাইরেক্টার বি চিন্নারাজের এই ধরনের কর্মসূচী থেকে নবনির্বাচিত বিধায়ক খুবই আপ্লুত হয়েছেন। তিনি অনুষ্ঠান শেষে নারিকেল বাগান পরিদর্শন করেন এবং আগামী দিনে কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে নারিকেল চাষে গুরুত্ব দেওয়া হবে বলে জানান। হিচাছড়া কোকনাট ডেভলাপমেন্ট বোর্ডে অয়োজিত নারিকেল মেলায় উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*