সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ মার্চ || রহস্যজনক আগুনে পুড়ল এক ক্ষুদ্র ব্যবসায়ীর একমাত্র আয়ের সম্বল। ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকন্ঠ অম্পি চৌমুহুনী এলাকায় বুধবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহুনী এলাকয় শহরের উপকন্ঠে বাপ্পা বণিকের দোকানে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে ছাই হয়ে যায় উনার উপার্যনের একমাত্র ভরসা। কিন্তু প্রশ্ন থেকে যায় তেলিয়ামুড়া শহর জুরে গুঞ্জন চলছে অম্পি চৌমুহুনী এলাকায় যেখানে ট্রাফিকের চৌকি রয়েছে, সেখানে রাতের শহরের প্রহরায় ২৪ ঘন্টা পুলিশি ব্যবস্থা রয়েছে। মাত্র ৫ মিটার দুরত্বে রয়েছে পুলিশ প্রহরায় অথচ এই দুরত্বে কিভাবে অগ্নি সংযোগ ঘটে এনিয়ে জনমনে নানা প্রশ্ন উকি দিচ্ছে রাতের তেলিয়ামুড়া শহরের নিরাপত্তা নিয়ে। তবে কি তেলিয়ামুড়া শহরে নিরাপত্তা দিতে ব্যার্থ তেলিয়ামুড়া থানার পুলিশ।এমনটাই প্রশ্ন উকি দিচ্ছে বিভিন্ন মহলে। এদিকে আগুন নিয়ন্ত্রনে আনার মাঝেই দমকলের পাম্প বিকল হয়ে পড়ে। এতে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে উঠে।
