সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ মার্চ || দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মীকে সোমবার সন্ধ্যায় তাঁর মহারানীপুরস্থিত নিজ বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা।
উল্লেখ্য, শনিবার বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী অটো এবং দূরপাল্লার লরির সংঘর্ষে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলমগীর মিয়া নামের এক বিজেপি কর্মীর। এই খবর চাউর হতেই পরিবার-পরিজন কান্নায় ভেঙ্গে পড়ে। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় আলমগীরের শেষকৃত্য সম্পন্ন করতে নিজ বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ। দলীয় কর্মী আলমগীর মিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, সঙ্গে ছিলেন উনার জায়া। মন্ত্রী কথা বলেন দলীয় কর্মী আলমগীর মিয়ার পরিবার-পরিজনদের সঙ্গে। পাশে থাকার আশ্বাস দেন তিনি। আলমগীরের মৃত্যু খুবই দুঃখজনক এবং তার আত্মার চিরশান্তি কামনা করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
