আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || রাজ্যে দ্বিতীয় বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর শপথগ্রহণ শেষে মন্ত্রীসভার বৈঠক শেষে দিল্লী সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দিল্লী সফরকালে শনিবার এবং রবিবার দু’দিনে দেশের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতির সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন ডাঃ মানিক সাহা। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক ও ত্রিপুরার বাঁশের তৈরি কারুকৃতি উপহার দিয়েছেন।
এদিন নিজের সোস্যাল মিডিয়া পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ভীষণ আনন্দিত হয়েছি। প্রধানমন্ত্রী ত্রিপুরার সমস্ত নাগরিককে উষ্ণ অভিনন্দন জানিয়ে রাজ্যের উন্নয়নে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।
