রাজভবনে প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করলেন বিধায়ক বিনয় ভূষণ দাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ || ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করলেন বিধায়ক বিনয় ভূষণ দাস। বুধবার রাজভবনে বিধায়ক বিনয় ভূষণ দাসকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য। এদিন জাতীয় সংগীত পরিবেশন করে শপথ বাক্য পাঠ করার অনুষ্ঠানের সূচনা হয়। এসময় রাজভবনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যেত অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রীসভার অন্যান্য সদস্য সদস্যারা, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের বিধায়করা বিধানসভায় শপথ গ্রহণ করবেন। এদিকে শুক্রবার প্রোটেম স্পিকারের কক্ষে শপথ গ্রহণ করবেন তিপ্রা মথার ১৩ জন বিধায়ক, বিধায়িকারা। তাঁদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*