৩২টি ভোট পেয়ে অধ্যক্ষ পদের নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী বিধায়ক বিশ্ববন্ধু সেন, বিরোধী প্রার্থী গোপাল রায় পেলেন ১৪টি ভোট

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার অধ্যক্ষ পদের নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী বিধায়ক বিশ্ববন্ধু সেন। শুক্রবার নির্বাচন শেষে বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন পেয়েছেন ৩২টি ভোট। বাম-কংগ্রেস থেকে বিরোধী শিবিরের প্রার্থী কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় পেয়েছেন ১৪টি ভোট। এদিন তিপ্রা মথার বিধায়করা ভোটে অংশ নেননি।
ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর প্রোটেম স্পিকার বিশ্ববন্ধু সেনকে বিজয়ী ঘোষণা করেন। তারপর মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের সদস্যগণ নবনির্বাচিত অধ্যক্ষকে তাঁর চেয়ারে নিয়ে যান। এদিন সিপিআই(এম) পরিষদীয় নেতা জিতেন্দ্র চৌধুরীও নবনির্বাচিত অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*