আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || ত্রিপুরার সাংস্কৃতিক অঙ্গনে নতুন সংযোজন হতে চলেছে কাওয়ালি ও সুফি সংগীতের বিশেষ অনুষ্ঠান। ‘Swar Vaab’-এর উদ্যোগে আগামী ২৩শে আগস্ট ত্রিপুরায় প্রথমবারের মতো কাওয়ালি ও সুফি সংগীতের বিশেষ আয়োজন হতে চলেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ‘The Royal Lounge’-এ। আগামী ২৩ আগস্ট বিকেল ৫টা থেকে শুরু হবে এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।
কাওয়ালি ও সুফি সংগীতের সুরে দর্শক-শ্রোতাদের জন্য এক ভিন্নধর্মী সংগীতের আবহ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ত্রিপুরার সাংস্কৃতিক পরিসরে এমন আয়োজন শ্রোতাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানে সংগীতপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে Swar Vaab। ত্রিপুরার মাটিতে প্রথমবারের এই কাওয়ালি ও সুফি সন্ধ্যাকে ঘিরে ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
