আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বুধবার পথচারীদের মধ্যে তীব্র তাপদাহ থেকে বাঁচার জন্য শরবত বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
পাশাপাশি তীব্র গরমের কারনে বুধবার দুপুরে জিবি হাসপাতালের সামনে পথচারীদের সরবত খাওয়ালেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত।
