আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || অক্ষয় তৃতীয়ার শুভক্ষনে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদিকা ডঃ আশা লাকরা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, লোকসভার সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, বুথ স্বশক্তিকরন অভিযানের প্রদেশ ইনচার্জ সহ প্রদেশ, জেলা এবং মণ্ডলের কার্যকর্তাদের গৌরবময় উপস্থিতিতে বুথ স্বশক্তিকরন অভিযানকে কেন্দ্র করে একদিবসীয় কর্মশালার অনুষ্ঠিত হয়। শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই একদিবসীয় কর্মশালা।
আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ত্রিপুরা থেকে দুটি পদ্ম উপহার দেওয়ার জন্য এদিন সংকল্পবদ্ধ হয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের কার্যকর্তারা।
আরও একাগ্রতার সাথে সাংগঠনিক কাজে মনোনিবেশ করার ক্ষেত্রে সকল কার্যকর্তাগন বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবেন বলে এদিন আশা ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বুথ স্বশক্তিকরণ অভিযানের এই বিশাল কর্মসূচিতে প্রযুক্তিগত ক্ষেত্রকে কিভাবে কাজে লাগিয়ে সংগঠনকে সুদৃঢ় রূপ দেয়া যায় এ নিয়ে তথ্যনির্ভর দিক তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ বিজেপি আই টি সেলের ইন-চার্জ চন্দন দেবনাথ।
