“জাতীয় পঞ্চায়েত রাজ দিবস” উদযাপনকে সামনে রেখে সেজে উঠছে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন কার্যালয়গুলো

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || আগামী ২৪শে‌ এপ্রিল গোটা দেশে পালিত হবে “জাতীয় পঞ্চায়েত রাজ দিবস”। সেই সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও “জাতীয় পঞ্চায়েত রাজ দিবস” উদযাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষ্যে সেজে উঠেছে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন কার্যালয়গুলো। নানা ধরনের বৈদ্যুতিক বাতিতে আলোয় আলোকিত হরা হচ্ছে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন কার্যালয়গুলো।
শনিবার নিজের সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা লিখেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নে‌ এবং রাজ্যের সামগ্রিক অগ্রগতি ও সমৃদ্ধিতে পঞ্চায়েত ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*