সরকারি নির্দেশের অবমাননা সরকারি বিদ্যালয়ে সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ জুলাই || বিগত কয়েক বছর

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ জুলাই || বিগত কয়েক বছর আগে বিদ্যালয় শিক্ষা দপ্তর একটা নোটিশ জারি করেছিল, যেখানে বলা হয়েছে এখন থেকে বিদ্যালয় কিংবা অন্যান্য অফিসে দেশের রাষ্ট্রপতির ছবি লাগাতে হবে। সেই মোতাবেক বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রত্যেকটা প্রাথমিক থেকে উচ্চতর মানের সমস্ত বিদ্যালয়ে রাষ্ট্রপতির ছবি রয়েছে। কিন্তু মুংগিয়াকামি বিদ্যালয় পরিদর্শকের অধীনে হরিরাম সর্দার পাড়া এস বি স্কুলে গিয়ে তা লক্ষ করা গেলনা। সব বিদ্যালয়ের একটা চিত্র হলেও সেখানে অন্য চিত্র পরিলক্ষিত হয়। সে বিষয়ে বিদ্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চৌধুরী মহাশয়ের কাছে জানতে চাইলে কোন সঠিক জবাব দিতে পারেন নি। অনেকটা আমতা আমতা করে বিভিন্ন অজুহাতে বিষয়টিকে কভার দেওয়ার চেষ্টা করেন।
অন্যদিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেনী কক্ষের বিদ্যুৎ সংযোগ বেশ কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সে বিষয়েও তেমন উদ্যোগ নিতে দেখাযায়নি উনার। প্রচন্ড গরমের মধ্যেই ছাত্র ছাত্রীদের ক্লাস পরিচালিত হচ্ছে অথচ প্রধান শিক্ষকের রুমে বিদ্যুৎ সংযোগ বহাল। সে বিষয়ে তিনি অনেকটা বিদ্যুৎ দপ্তরের উপর দোস চাপিয়ে দিয়েই নিজের দ্বায়িত্ব খালাস করতে চেয়েছেন। প্রধান শিক্ষকের এ ধরনের দ্বায়িত্বজ্ঞানহিন মনোভাবের ফলে ক্ষুব্ধ ছাত্রছাত্রী সহ অভিভাবক মন্ডলী বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*