বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ জুলাই || দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তুলতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে রবিবার দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া কমিউনিটি হলে ৩৮ জোলাইবাড়ী মণ্ডল বিজেপির উদ্যোগে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ বর্গ–২০২৬’ এবং ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মভিত্তিক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮ জোলাইবাড়ী মণ্ডল বিজেপির সভাপতি সুজিত দত্ত, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য মনিন্দ্র বিশ্বাস, জোলাইবাড়ী মণ্ডল যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
দলের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিকে দুটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে ১ নম্বর থেকে ৯ নম্বর বুথের কর্মীদের এবং দ্বিতীয় পর্বে ১০ নম্বর থেকে ১৭ নম্বর বুথের কর্মীদের ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে সাংগঠনিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরী জানান, দলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তৃণমূল স্তরের কর্মীদের আরও কার্যকরভাবে সংগঠিত করার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এদিনের প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
